Poet Debaraty Dey : দেবারতি দে -এর কবিতা

SHARE:

ত্রিপুরার কৈলা শহরে ১৯৮৬ সালে জন্ম কবি দেবারতি দে-এর। শৈশব কৈলা শহরের ভদ্রপল্লী গ্রামে কাটলেও ধর্মনগরে তাঁর বড় হয়ে ওঠা। কলেজ জীবন থেকেই লেখালেখি শুরু। অণু কবিতা চর্চায় দেবারতি বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়ে চলছেন। দেশ ও বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখেন। ইতিমধ্যেই ‘এক টুকরো নীরবতা’ ও ‘সূর্য ধোয়া বিকেল’ কবিতার বই দুটি পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছে। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির দু’টি কবিতা। 

দেবারতি দে 

দুপুর 

 

নির্জন মধ্য দুপুর আমার ভীষণ প্রিয়

 

কবিতা ছাড়া আর কিচ্ছু তখন থাকে না আমার

নাছোড় ছায়াটাও নয়।

 

ছোঁয়া 

 

আগুনের ছ্যাঁকা লাগলে

যেভাবে আঙুল হয়ে ওঠে জোরালো 

বল, ততটুকু ছুঁতে পারবে কি আমায়?

 

🍁সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী… 

ই-মেল : sasrayanews@gmail.com 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন