কবি দেবাশ্রিতা চৌধুরী। জন্ম ও যাপন ত্রিপুরার আগরতলায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে স্নাতকোত্তর। প্রিয় নেশা পড়া ও লেখা। এ পর্যন্ত প্রকাশিত পাঁচটি কাব্যগ্ৰন্থ ও দু’টি ছোটগল্প সংকলন।
দেবাশ্রিতা চৌধুরী
অনন্ত সাঁতার
১.
তাকে ভালোবাসো
দূর থেকে
কাছে গেলে
ছুঁয়ে দিলে
ভালোবাসা মরে যায়
পড়ে থাকে নিখাদ বিষাদ
২.
বাতিটা নিভিয়ে দিয়ে অন্ধকার
ডেকে আনলে
সত্যি তো তা আঁধার নয়
সে তোমার সৃষ্টি… মিথ্যা
শীতের বৃষ্টি ভেজা আঠালো
সন্ধ্যা-যুদ্ধ যুদ্ধ খেলা
আপাতত সমাপ্ত হলো
৩.
যদি ভাবো আমি ডুবছি
তখন জেনো সদ্য ভাসছি
অপার অনন্ত সাঁতারে
ডুবছি ভাসছি অবশেষে
শিখে গেছি ভাসতে.. ভাসছি
৪.
প্রতি মুহূর্তে আমার স্বপ্নরা খুন হয়
চেয়ে চেয়ে দেখি
বিরতির পর ওরা ফিরে আসে যদি…
রক্তাক্ত গোলাপ হাতে অপেক্ষায় থাকি।
🍁সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী…
ই-মেল : sasrayanews@gmail.com




