Dhupguri By Election 2023 : সেলিমের তোপ

SHARE:

সেলিমের তোপ 

সাশ্রয় নিউজ ★ ধূপগুড়ি : ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচনের তাপ বাড়ছে রাজনৈতিক দলগুলির প্রচারে। বাম-কংগ্রেস জোট, বিজেপি ও তৃণমূল কেউই প্রচারের দিক থেকে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। আজ সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নিশানা করেন রাজ্য ও কেন্দ্রের শাসক দলকে। সেলিম বলেন, ‘অনেক সাংসদ আছে, তাঁরা বিজেপির না তৃণমূলের কেউ জানে না। দুর্নীতি হলে ইডি-সিবিআই ডাকবে, আদালত বলবে কেন তদন্ত এগোচ্ছে না। রায়গঞ্জের এইমস মোদি-দিদি সেটিংয়ের কারণে কল্যাণীতে চলে গেছে। তৃণমূলে যারা পচে গেছে, তারাই দিল্লিতে গিয়ে বিজেপি হয়েছে। লুঠের টাকা বিজেপি ও তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে’। আসনটির বিধানসভা উপ-নির্বাচনের দিকে সমস্ত রাজনৈতিক দলগুলির পাখির চোখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন