শুভেন্দুর বিরুদ্ধে আদালতে পুলিশ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল পুলিশ। সূত্রের খবর, সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ পুলিশের। বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে যাদবপুর থানার পুলিশ আদালতে যান। আদালত শুভেন্দু অধিকারীকে আগামী ৮ আগস্টের ভেতর হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বলে উল্লেখ। সূত্রের খবর, গত ১৭ আগস্ট যাদবপুরে বিজেপি’র যুব মোর্চার কর্মসূচি ছিল। সেই কর্মসূচীতে মঞ্চ খোলাকে কেন্দ্র করে বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকদের ভেতর বচসা বাধে বলে উল্লেখ।
-ফাইল চিত্র



