Sunil Chhetri : বাবা হলেন সুনীল

SHARE:

বাবা হলেন সুনীল

সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : খুশির হাওয়া সুনীলের পরিবারে। বাবা হলেন সুনীল। বৃহস্পতিবার সুনীল জায়া সোনম বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিংহোম-এ পুত্র সন্তানের জন্ম দেন। প্রসঙ্গত উল্লেখ্য, আগেই বাবা হওয়ার কথা জানান ভারতীয় ফুটবল তারকা। চলতি বছরের ১২ জুন আন্তঃমহাদেশীয় কাপে ভানুয়াটুর বিরুদ্ধে তিনি গোল করেন। আর তারপরেই এই ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রী পেটের ভেতর বলটি নিয়ে গ্যালারির দিকে চুমু ছুঁড়ে দেন। তখন ওই দিন গ্যালারিতে ছিলেন ওঁর স্ত্রী সোনম ভট্টাচার্য। তৎক্ষণাৎ সোনম চুমুর প্রত্যুত্তর সুনীলের দিকে চুমুতেই উড়িয়ে দেন। সুনীল সেদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, “আমাদের পরিবার বাড়তে চলেছে। এ ভাবেই সেই ঘোষণাটা করতে চেয়েছিলাম। এই উচ্ছ্বাস অবশ্য খুবই পুরনো। অনেকেই আগে করেছে। তবু আমি এটাই করতে চেয়েছিলাম। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি।”

মেয়ে মা হওয়ায় প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যও বেজায় খুশি। সুব্রত জানান, ‘‘আমি খুব খুশি। আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। মা, ছেলে দু’জনেই সুস্থ আছে।’’ কিন্তু কিছুদিন আগেই সোনাম গর্ভাবস্থায় ডেঙ্গীতে আক্রান্ত হন। এবং সুস্থ হয়ে ওঠেন।

উল্লেখ্য যে, সন্তানসম্ভবা স্ত্রী-এর পাশে থাকতে সুনীল জাতীয় দল থেকে কিছু দিনের জন্য ছুটি নেন। খেলেননি ডুরান্ড কাপও।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন