বেপরোয়া গাড়ি কেড়ে নিল তিনজন মহিলার প্রাণ
সাশ্রয় নিউজ ★ পুদুচেরি : বেপরোয়া একটি ফোর হুইলার কেড়ে নিল তিন জনের প্রাণ। এছাড়াও ঘটনায় আহত হন আরও তিন জনের। ঘটনাস্থলেই প্রাণ হারান বাকি তিন জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লেখ। বিশেষ সূত্রে খবর, রবিবার বেপরোয়া ফোর হুইলারটি পুদুচেরি যাওয়ার পথে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যানলিন ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহনের পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন।
-প্রতীকী ছবি




