Bollywood News : ফুটপাতে সারা

SHARE:

ফুটপাতে সারা

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : কেদারনাথ ছবিটি দিয়ে সিনেমায় ডেবিট হয় সারা-এর। তাঁর অভিনয় একটি বড় অংশের দর্শকদের মন জয় করে। সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয়। সিনেনগরীর ছবি শিকারীদের ক্যামেরাবন্দী হয়ে ছিলেন অনেকবার। ক’য়েক দিন আগেই অটোয় করে বন্ধুর সঙ্গে ফিরতে দেখা যায় সারাকে। বলিউড অভিনেত্রী অভিনয় জগতে তেমন দাগ না রাখতে পারলেও তাঁর স্পষ্ট বক্তব্য ও হাসিখুশি স্বভাব নেটাগরিকদের মনে বেশ প্রভাব ফেলেছে। তাছাড়াও তাঁর বিলাসবহুল জীবনযাপন ছেড়ে সাধারণ জীবনযাপনও দর্শকদের সামনে আসে। সম্প্রতি মুম্বাইয়ের ফুটপাতে শপিং করতে দেখা যায় সারাকে। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন