West Bengal Weather Report : বঙ্গে সারাদিন বৃষ্টির পূর্বাভাস

SHARE:

বঙ্গে সারাদিন বৃষ্টির পূর্বাভাস

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে গত দুই মাসে বৃষ্টির ঘাটতি তৈরি হয় ৪০ শতাংশ। উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ায় আশায় বুক বাঁধছেন বঙ্গবাসীরা। ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপ নিলে রাজ্যবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। পর্যাপ্ত বৃষ্টির অভাবের জন্য ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। পাট চাষীদের পাটের ক্ষতি হয় বলে উল্লেখ। অন্যদিকে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানায়, ঝাড়্গ্রাম সহ দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলিতে সোমবার হাল্কা ও মাঝারি বৃষ্টির সম্ভবনার কথা জানা যায় হাওয়া অফিস সূত্রে।

-প্রতীকী ছবি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন