হোটেল ব্যবসায়ী খুন
সাশ্রয় নিউজ ★ গাইঘাটা : বাড়ির কাছেই খুন হোটেল ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, নিত্যরঞ্জন বিশ্বাস (৪৩) নামে ওই হোটেল ব্যবসায়ীকে গতকাল রাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রতিবেশীর বাড়ির কাছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলবেলা হোটেলে যাওয়ার কথা বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী। পুলিশ সূত্রে উল্লেখ, মাদক পাচার মামলায় নিত্যরঞ্জন বিশ্বাস একবার গ্রেফতার হন। খুনের সঠিক কারণ সম্পর্কে এখনও স্পষ্ট নন গাইঘাটা থানা বলে উল্লেখ। তবে পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণে খুন হন ওই হোটেল ব্যবসায়ী তা তদন্ত করছে গাইঘাটা থানা।
ছবি : প্রতীকী


