কোচবিহার থেকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জনসভা শুরু করলেন মমতা
সাশ্রয় নিউজ ★ কোচবিহার : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসভা শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচ বিহার থেকে তিনি শুরু করেন তাঁর নির্বাচনী প্রচার। মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে কোচ বিহারে আঁটোসাটো নিরপত্তা ব্যবস্থা করে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জনসভার মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করেন, ‘কোটি টাকা খরচ করে বিদেশ সফর করছেন মোদি, অথচ ১০০ দিনের টাকা দিচ্ছেন না। গ্রামের রাস্তা তৈরির টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। পঞ্চায়েতে জিতে সেই টাকা আদায় করে ছাড়বে তৃণমূল। একশ দিনের কাজে ৭ হাজার কোটি পাওনা টাকা দেয়নি কেন্দ্র’।




