উলুবেড়িয়া-১ বিডিও-এর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিচারপতি অমৃতা সিনহা নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগের ভিত্তিতে উলুবেড়িয়া ১ -এর বিডিও-এর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশের পরে শোরগোল পড়ে যায় রাজ্যে। বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। আজ সোমবার কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহা-এর সেই নির্দেশ খারিজ করে দেয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-এর নজরদারিতে মামলার তদন্ত করবে রাজ্য পুলিশ। এও জানায়, এই মামলায় সিবিআই তদন্তের মতন কোনও উপাদান নেই। ডিভিশন বেঞ্চ, আগামী তিন সপ্তাহের ভেতর বিচারপতি অমৃতা সিনহা-এর কাছে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন বলে উল্লেখ।




