হাইকোর্টের নির্দেশে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই রক্তাক্ত হয়েছেন মানুষ। মনোনয়ন পত্র পেশের শেষ দিনও চোপড়া ও ভাঙড় সহ মোট তিন জন নিহত হয়েছেন। তার মধ্যে চোপড়ায় মৃত্যু হয়েছে ২ জন সিপিআই(এম) কর্মীর ও ভাঙড়ে মৃত্যু হয়েছে ১ জন আইএসএফকর্মীর বলে উল্লেখ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন হবে। আদালতে ধাক্কা কমিশনের। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ, “অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাতে হবে”। এছাড়াও প্রধান বিচারপতির নির্দেশ, “৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে আবেদন জানাবে কমিশন। তৎক্ষণাৎ বাহিনী দিতে হবে কেন্দ্রকে। বাহিনীর খরচ বহন করবে কেন্দ্র।”




