‘রাজ্য সরকার গণতন্ত্রের সঙ্গে প্রহসন করেছে’ : সুকান্তর ট্যুইট
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন-এ কোন দল বেশি নমিনেশন জমা করল তা নিয়ে রাজনৈতিক তরজায় রাজ্যবাসীরা দেখেছেন। সেই সঙ্গে নমিনেশন জমা করা কে কেন্দ্র করে নমিনেশন ফাইল জমার প্রথম দিন থেকে শেষ দিন পর্যপ্ত প্রাণ হারান ৪ জন কংগ্রেস, সিপিআই(এম) ও আইএসএফ কর্মী। উল্লেখ্য, তারই ভেতর নমিনেশন ফাইল করে রাজ্যের শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলি। বালুরঘাটের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি-এর সভাপতি সুকান্ত মজুমদার ঘাসফুলের চার ঘন্টার ভেতর ৪০ হাজার নমিনেশন ফাইল করা সম্পর্কে ট্যুইটার বার্তায় বলেন, “মাত্র ৪ ঘণ্টায় ৪০ হাজার জন মনোনয়ন জমা দিয়েছেন। ফলে প্রত্যেকের মনোনয়নের জন্য গড়ে ২ মিনিট সময় লেগেছে। রাজ্য সরকার গণতন্ত্রের সঙ্গে প্রহসন করেছে এটাই তার প্রমাণ।”
-ফাইল ছবি।




