ক্যানিংয়ে পথ অবরোধ তৃণমূলের
সাশ্রয় নিউজ ★ ক্যানিং : মনোনয়ন জমা ঘিরে অশান্তি ক্যানিংয়ে। বহিরাগত দুষ্কৃতিদের প্রবেশের অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্যানিং ১ ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে পথ অবরোধ করে। ঘটনায় উত্তেজনা তৈরি হয় ক্যানিং-১ ব্লকে। ক্যানিং হসপিটাল মোড়ে পথ অবরোধ করে শাসক দলের নেতা-সমর্থকরা। পুলিশ জমায়েত তুলে দেয়।




