অস্ত্র উদ্ধার মালদায়
সাশ্রয় নিউজ ★ ইংরেজবাজার : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ চলছে। এমন সময় মালদার রতুয়ায় অস্ত্র উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে, একটি সেভেন এমএম পিস্তল, একটি পাইপ গান, দু’রাউণ্ড কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরও খবর, ধৃতের নাম রূপকুমার মাহাতো, বাড়ি মালদার ভুতনিতে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে।




