কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন তুললেন সংগ্রামী যৌথ মঞ্চ-এর আহ্বায়ক
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভোট কর্মীদের নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হ্য সংগ্রামী যৌথ মঞ্চ। একই সঙ্গে রাজ্যের অন্য দুই বিরোধী দলও কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক দাবিতে আদালতে যায়। গতকাল কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি সেই মামলার রায় দান করেন। স্পর্শকাতর ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়েছেন বিচারপতি। সংগ্রামী যৌথ মঞ্চ-এর আহ্বায়ক ভাস্কর ঘোষ প্রশ্ন তোলেন, “পঞ্চায়েত ভোটে শুধু ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী কেন? যা পরিস্থিতি, তাতে সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হওয়া উচিত। নইলে সরকারি কর্মচারীদের পক্ষে ভোটের ডিউটি করাই অসম্ভব হয়ে উঠবে। ভোটকর্মীদের নিরাপত্তা চেয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।”
-ফাইল চিত্র




