কোচবিহারে ৩৫ টি জেলা পরিষদ আসনে ২৫ টি নতুন মুখ তৃণমূলের
সাশ্রয় নিউজ ★ কোচ বিহার : জেলা পরিষদের ৩৫ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কোচ বিহার জেলা তৃণমূল কংগ্রেস। উল্লেখযোগ্যভাবে, প্রার্থী তালিকায় ২৫ টিই নতুন মুখ তাঁরা নিয়ে আসে। তেমনি বিদায়ী জেলাপরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, সহ-সভাধিপতি পুষ্পিতা রায়কে এবারের প্রার্থীপদ থেকে বাদ গিয়েছে। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে, নতুনদের বেশি করে জায়গা দিয়েছে দল। সেই জায়গা থেকে অনেক পুরনো কর্মী প্রার্থীপদ পাননি। সবই দলের সিদ্ধান্ত।




