ভোটে সিভিক ভলান্টিয়ারে না, রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও থাকবে : হাইকোর্ট
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোড়া মামলা জমা পড়ে হাইকোর্টে। প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক বিষয় হাইকোর্ট-এর নজরে নিয়ে এসে মামলা দায়ের করেন। সেই মামলার রায়ে, হাইকোর্ট ঘোষিত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রাখার নির্দেশ দেন। এছাড়াও স্পর্শকাতর ৭ জেলায় এক্ষুণি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথাও বিচারপতি উল্লেখ করেন। স্পর্শকাতর ৭ জেলার ভেতর পূর্ব মেদিনীপুর, বীরভূম, উত্তর চব্বিশ পরগণা-এর একাংশ, দক্ষিণ চব্বিশ পরগণা, জলপাইগুড়ি, হুগলি, মুর্শিদাবাদ। উল্লেখ্য মনোনয়নের সময়সীমা বৃদ্ধি নিয়ে হাইকোর্ট এক্ষুণি কোনও হস্তক্ষেপ না করলেও, সিভিক ভলান্টিয়ারদের নির্বাচনে চতুর্থ পোলিং অফিসার হিসেবে ব্যবহার নয় বলে আজকের রায়ে জানান। কিন্তু হাইকোর্ট এও জানান, নিরুপায় হলে তবেই ‘চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, চতুর্থ পোলিং অফিসার হিসেবে না’। এছাড়াও উল্লেখ্য যে, হাইকোর্ট কমিশনকে নির্দেশ দেন, রাজ্যের যে সমস্ত জেলাতে রাজ্য পুলিশ কম আছে সেই সব জেলাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনে পরিচালনার জন্য সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী, সিসি ক্যামেরা লাগানো, এবং প্রয়োজন হলে ভিডিওগ্রাফী করতে হবে বলে নির্দেশ বিচারপতির। এছাড়াও ভোট কর্মীদের নিরাপত্তার সুনিশ্চিত করার জন্যও কড়া নির্দেশ রায়ে।




