Abhishek Banerjee : ‘যতবার ডাকবে ততবার যেতে হবে নাকি?’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়

SHARE:

‘যতবার ডাকবে ততবার যেতে হবে নাকি?’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়

সাশ্রয় নিউজ ★ নদীয়া : আজ বৃহস্পতিবার আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। তৃণমূলের নবজোয়ার যাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই ফের প্রাথমিকে দুর্নীতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডির চিঠি। ডায়মন্ডহারবারের সাংসাদ সেই চিঠি প্রসঙ্গে  কড়াভাবে বলেন, ‘যত বার ডাকবে, তত বার যেতে হবে নাকি? কারও বাবার চাকর নই। নবজোয়ার যাত্রার মাঝে যাওয়ার প্রশ্ন নেই, পরে দেখা যাবে।’ চিঠি প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, ‘পঞ্চায়েতের পরে দেখা যাবে।’ নদীয়ার কালিগঞ্জের নবজোয়ার যাত্রা ছিল ডায়মন্ড হারবারের সাংসদের। তিনি ইডির চিঠি প্রসঙ্গে আরও বলেন, তাঁর ঠিকানায় নয় চিঠি পাঠানো হয় ‘মুখ্যমন্ত্রী’ -এর ঠিকানায়। উল্লেখ্য, আজই কেন্দ্রীয় এজেন্সীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর স্ত্রী।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন