Suvendu Adhikary : শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

SHARE:

শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের বহু মানুষ। তেমনি আহতের সংখ্যাও নেহাত কম নয়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অনেকেই। সম্প্রতি দুর্গতদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রীকে নিশানা করে উল্লেখ, মুখ্যমন্ত্রী দুর্গতদের যে আর্থিক সাহায্য দিচ্ছেন, তা অন্য ফাণ্ডের টাকা। শুভেন্দুর ট্যুইটে উল্লেখ, “বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কারস্ ওয়েলফেয়ার বোর্ডের টাকা ব্যবহার করা হচ্ছে দুর্গতদের আর্থিক সাহায্য দিতে।” এবিষয়ে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন