তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটে কারচুপির অভিযোগ
সাশ্রয় নিউজ ★ আরামবাগ : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ভোটে কারচুপির অভিযোগ আরামবাগে। ব্যালট পেপারের ফটো কপি বাক্সে ফেলার অভিযোগ। এমনকী আরামবাগে অঞ্চল সভাপতির উপস্থিতিতেই ঘটে কারচুপিকাণ্ড বলে তৃণমূল কংগ্রেসের বিশেষ সূত্রে উল্লেখ। ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা” বলে মন্তব্য তৃণমূলের আরেক সূত্রের। বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ ঘটনায় তীব্র কটাক্ষ করেন। ঘটনা সম্পর্কে দিলীপ বলেন, “ভোটে লুঠের ট্রেনিং চলছে।”



