রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই হানা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই হানা রাজ্যের বিভিন্ন জায়গায়। সূত্রের খবর, রাজ্যের ১৪ টি জায়গায় সিবিআই হানা দিয়েছে। তার মধ্যে সল্টলেকের পুর ও নগরোন্নায়ন দফতরে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ব্যারাকপুর, শান্তিপুর, চুঁচুড়ায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। অয়ন শীলের বাড়িতেও তল্লাশী শুরু করেন কেন্দ্রীয় এজেন্সীর কর্তারা। সূত্র মারফৎ আরও জানা যায়, রাজ্যের একাধিক পুরসভা নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিবিআই-এর নজরে। ২০১৪ সালের পর পুর নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সীর আধিকারিকরা খতিয়ে দেখবেন বলে বিশেষ সূত্রে খবর।
-ফাইল চিত্র



