‘এইভাবে তৃণমূলের কোনও ক্ষতি করতে পারবে না’ : সিবিআই তল্লাশি প্রসঙ্গে সৌগত রায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ২০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে খবর, পুর-নিয়োগ দুর্নীতির শেকড় পর্যন্ত পৌঁছতে চাইছে কেন্দ্রীয় এজেন্সী। কিন্তু বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা লোকসভার তৃণমূল সাংসদ সৌগত রায় সিবিআই তল্লাশী সম্পর্কে বলেন, ”তৃণমূলকে ছোট করার জন্য, অপদস্থ করার জন্য তল্লাশী করছে সিবিআই। কাগজপত্র সব ঠিক থাকলে সিবিআই তল্লাশী করে কী করবে ? এইভাবে তৃণমূলের কোনও ক্ষতি করতে পারবে না। তল্লাশী করতে হলে আদানির বাড়িতে করুক। কিন্তু সেটা তো ওরা করবে না।”
-ফাইল চিত্র



