ব্রীজভূষণের সমর্থনে পথে অযোধ্যার পুরোহিতরা
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : কুস্তিগিররা কুস্তি ফেডারেশনের সভাপতির ব্রীজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে পথে। সম্প্রতি তাঁদের ওপর পুলিশী নির্যাতনের মতো মমর্মান্তিক ঘটনারও সাক্ষী দেশ তথা বিশ্ব। সম্প্রতি অযোধ্যার পুরোহিতদের ব্রীজভূষণের সমর্থনে পথে নামার কথা জানা যায়। অযোধ্যায় তাঁরা মিছিল করবে বলে সূত্রের খবর। অন্যদিকে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রীজভুষণ শরণ সিং-এর ইস্তফার দাবিতে অনড় কুস্তিগিররা। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন ভারতের ক্রীড়া, রাজনীতি ও বিভিন্ন স্তরের বিদ্বজ্জনরা। ব্রীজভূষণের আপ্তসহায়ক জানান, “বর্ষীয়ান পুরোহিত ও মোহন্তদের ডাকে এই সভা হতে যাচ্ছে। গোটা দেশে এর প্রভাব পড়বে। হরিদ্বার, কাশী, ও মথুরার মতো গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থক্ষেত্রের মোহন্তরাও এই মিছিলে অংশ নেবেন।”




