West Bengal Summer Vacation : গ্রীষ্মের ছুটি বাড়ল স্কুলগুলিতে

SHARE:

গ্রীষ্মের ছুটি বাড়ল স্কুলগুলিতে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গ্রীষ্মের ছুটি বাড়ল রাজ্যের স্কুলগুলিতে। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, এখনই খুলছে না রাজ্যের স্কুলগুলি। মুখ্যমন্ত্রী জানান, এখনও গরম থাকবে, তাপপ্রবাহ চলবে। তাই বাচ্চাদের গরমের ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে। ৫ জুন এবং ৭ জুন স্কুলগুলি খোলার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলি ১৫ জুন খুলবে।’’ আগামী মাসের ৪ তারিখ ছুটি শেষ হওয়ার কথা ছিল, স্কুল খুলত ৫ তারিখ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গ্রীষ্মবকাশ বৃদ্ধি পেল স্কুলগুলিতে। উল্লেখ্য, মে মাসের ২৪ তারিখ থেকে গ্রীষ্মাবকাশ শুরুর কথা থাকলেও তা শুরু হয় মে মাসের ২ তারিখ থেকে। তীব্র গরমের জন্যই সময়ের আগেই সরকার ছুটি ঘোষণা করে স্কুলগুলি। উল্লেখ যে, সুত্রের খবর, আগামী বেশ ক’য়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দফতর থেকে। সেই জন্যই সরকারের এহেন সিদ্ধান্ত। তবে শিক্ষকদের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানাতেক পারেননি। তাঁদের কথায়, ”দীর্ঘ ছুটিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ক্ষতির সম্মুখীন হতে পারে। সিলেবাস শেষ করতেও সমস্যা হবে তাঁদের। এ বিষয়ে সরকার ভাবনাচিন্তা করতে পারতেন।” 

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন