Naba Joyar Karmasuchi : অখিল গিরিকে ধাক্কা অভিষেকের রক্ষীর

SHARE:

অখিল গিরিকে ধাক্কা অভিষেকের রক্ষীর

সাশ্রয় নিউজ ★ কাঁথি : কলকাতায় কেন্দ্রীয় এজেন্সীর জেরার মুখোমুখি হয়েই ফের নবজোয়ার কর্মসূচি শুরু করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কাঁথিতে তাঁর কর্মসূচী ঘিরে সাজো সাজো রব। কাঁথির মুকুন্দপুরে র‍্যালি করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই অভিষেকের রক্ষীরা রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে বিশেষ সূত্রে খবর। সূত্রের আরও খবর, অভিষেকের রক্ষীর ধাক্কায় আহত হন অখিল গিরি। এবং তৈরি হয় বিশৃঙ্খলাও। অখিল গিরি জানান, “নিরাপত্তারক্ষীরা আমাকে ঠেলে সরিয়ে দেয়। আমি হাতে প্রচণ্ড আঘাত পেয়েছি।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন