চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : চাকরির দাবিতে সরগরম বঙ্গ। দীর্ঘদিন চাকরির দাবিতে ধর্নায় বসে আছেন চাকরি প্রার্থীরা। পথে নামলে চাকরিপ্রার্থী ও পুলিশের ভেতর ধুন্ধুমার ঘটেছে। আজ কারিগরি ভবনের সামনে আন্দোলন বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিপ্রার্থীরা। গাড়ির সামনে পথের ভেতর শুয়ে পড়েন কেউ কেউ। চাকরি অস্থায়ী শিক্ষকদের চাকরি স্থানী করণের দাবিতে বিক্ষোভ তাঁদের। আরও অভিযোগ, প্রায় ৬-৭ মাস বেতন পাননি এইসব শিক্ষকরা। গাড়ির নিচে শুয়ে পড়লে টেনে হিঁচড়ে পুলিশ অস্থায়ী শিক্ষদের বের করার চেষ্টা করেন। ধ্বধস্তাধস্তি পুলিশ ও শিক্ষকদের সঙ্গে বলেই উল্লেখ।




