Aditya Singh Rajput: অভিনেতা আদিত্য সিং রাজপুতের মরদেহের ফরেন্সিক রিপোর্ট এখনও আসেনি 

SHARE:

অভিনেতা আদিত্য সিং রাজপুতের মরদেহের ফরেন্সিক রিপোর্ট এখনও আসেনি 

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়, অভিনেতা আদিত্য সিং রাজপুতের দেহ। এই তরুণ অভিনেতা ও মডেলের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। কীভাবে আদিত্যর মৃত্যু হল তাঁর ফ্ল্যাটের ভেতর তা নিয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ। তদন্তের পাশাপাশি পুলিশ অপেক্ষা করছে ফরেন্সিক রিপোর্টের। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অতিরিক্ত মাদক নেওয়ার জন্যই মৃত্যু হয় আদিত্যর। তবে এখানেই নিশ্চিত নয়। ফরেন্সিক রিপোর্টে হাতে না আসা পর্যন্ত মৃত্যুর নিশ্চিত কারণ জানাতে পারছেন না বলেই পুলিশ সূত্রে উল্লেখ। উল্লেখ্য, গোরেগাঁও হাসপাতালে আদিত্যর মরদেহের ময়নাতদন্ত হয়। পুলিশ সূত্রে জানা যায়, এসে পৌঁছয়নি অভিনেতার মৃতদেহের ফরেন্সিক রিপোর্ট। 

-ফাইল চিত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন