জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরার সম্ভাবনা : সিবিআই সূত্র
সাশ্রয় নিউজ ★ কলকাতা : শনিবার দীর্ঘ সাড়ে নয় ঘন্টা সিবিআই জেরার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, তাঁকে জেরার সম্পূর্ণ বয়ানই রেকর্ড করা হয়। তাঁকে কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে একাধিক প্রশ্ন করা হয়। পাশাপাশি জিজ্ঞেস করা হয়, বেশ কিছু নাম, যেগুলি এসএসসি দুর্নীতিকাণ্ডে উঠে আসে। উল্লেখ্য, ডায়মন্ডহারবারের সাংসাদ সাড়ে ন’ঘন্টা জেরার মুখোমুখি হওয়ার পরে বেরিয়ে এসে সংবাদমাধ্যমে জানান, “জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য”। সিবিআই সূত্রে আরও খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেই চুপ থাকার প্রশ্ন নেই। জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরার করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।




