তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার ভাঙড়ে
সাশ্রয় নিউজ ★ ভাঙড় : এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার ভাঙড়ে। পুলিশ সূত্রে খবর, ওই তৃণমূল কর্মীর নাম আয়ুব মোল্লা। তাঁর বাড়ির পাশে গোয়াল ঘর থেকে আজ সকালবেলা উদ্ধার হয় বোমা। ঘটনায় কালেরআইট এলাকায় চাঞ্চল্য তৈরি হয় বলে উল্লেখ। বোমা উদ্ধার ঘিরে শাসক দলের পঞ্চায়েত তোপ আইএসএফ-এর। স্থানীয় আইএসএফ নেতৃত্বের বক্তব্য, “সামনেই পঞ্চায়েত। পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করেছিল তৃণমূল।” উল্লেখ্য, ওই তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি থেকে মোট সাতটি বোমা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর।




