শুভেন্দুর তোপ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার এর আগেও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে রাজ্যের নামে চালিয়েছে। অথচ সেই প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকারের বলে শুভেন্দু তোপ দাগেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, “প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদলে বঙ্গ মৎস্য যোজনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি লিখব টাকা বন্ধ করে দেওয়ার জন্য। গিরিরাজ সিংহ দেখিয়েছেন চুরি কী ভাবে আটকাতে হয়। কী ভাবে নাম বদল রুখতে হয় গিরিরাজ সিংহ দেখিয়েছেন। আমি চাইব অন্যান্য দফতরগুলিও নাম বদল রুখতে উদ্যোগ নিক।”
-ফাইল চিত্র



