বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারালেন জনপ্রিয় টেলি অভিনেত্রী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারালেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শ্যুটিং সেরে সোদপুরের বাড়ি ফিরছিলেন একটি অ্যাপ-বাইকে। ঘোষপাড়া রোড়ে বরাহনগর থানা কাছে পেছন থেকে একটি বেপরোয়া লরি ধাক্কা মারে বাইকে। হেলমেট সহ সুচন্দ্রাকে পিষে দেয় লরিটি। ঘটনা স্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর। গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে চিকিৎসাধীন বসিক চালক। লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ।




