তৃণমূল ছেড়ে সিপিআই(এম)-এ যোগদান কুলতলিতে
সাশ্রয় নিউজ ★ বারুইপুর : দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কুলতলিতে তৃণমূল ছাড়ল তৃণমূল নেতা কর্মী নেতা। তাঁদের দাবী দলটা দূর্নীতিতে ভরে গিয়েছে। ওখানে থাকা যায় না। তৃণমূল কংগ্রেসের কুলতলি ব্লক তৃণমূল সভাপতি পিন্টু প্রধান বলেন, ‘রবিউল হক মোল্লাকে আগেই দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।’ শুক্রবার অসংখ্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের কুলতলির চুপড়িঝাড়া অঞ্চল সভাপতির রবিউল হক মোল্লার নেতৃত্বে সিপিআই(এম)-এ যোগ দেন। তাঁদের হাতে সিপিআই(এম)-এর পতাকা তুলে দেন রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা বর্ষীয়ান সিপিআই(এম) নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।




