বরানগরে উদ্ধার আগ্রার যুবকের নলিকাটা দেহ
সাশ্রয় নিউজ ★ ব্যারাকপুর : তিন দিন নিখোঁজ ছিলেন যুবক। পরিবার পুলিশেরও দ্বারস্থ হন। কিন্তু হঠাৎই শুক্রিবার বরানগর নোয়াপাড়া রেললাইনের ধারে উদ্ধার হয় যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর মৃত আগ্রার বাসিন্দা। ওই এলাকায় দিন মজুরের কাজ করতেন। শুক্রবার পুলিশ দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, রাকেশ শর্মা (৩২)-কে খুন করা হয়েছে। অভিযোগের তীর রাকেশের বন্ধু মুকেশের দিকে। বরানগর থানা ও দমদম জিআরপি ঘটনার তদন্ত করছে বলে পুলিশ সূত্রের খবর।




