Karnataka : মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া

SHARE:

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া

সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া। আজ বেঙ্গালুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এছাড়াও এদিন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ডিকে শিবকুমারও। শপথ নিয়েই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনে দেওয়া পাঁচটি প্রতিশ্রুতি ক’য়েক ঘন্টার ভেতরই পূরণ করবেন। অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। 

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন