নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউ ★ কলকাতা : গতকালই তাঁর কাছে সিবিআই-এর পক্ষ থেকে নোটিশ পৌঁছায়। আজ তাঁকে কেন্দ্রীয় এজেন্সী হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই হাজিরা দিতে বাঁকুড়ায় তাঁর নেতৃত্বে নব জোয়ার কর্মসূচি থেকে কলকাতা ফেরেন অভিষেক। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করে সিবিআই। কোর্টের ছাড়পত্র পেতেই ডায়মণ্ডহারবারের তৃণমূল সাংসদের কাছে চিঠি যায়। নিজাম প্যালেসে তিনি সেই ডাকে সাড়া দিয়ে উপস্থিত হন বলে উল্লেখ।
-ফাইল চিত্র




