IPL 2023 : আজ ইডেনে নাইটদের বড় ম্যাচে নাইটরা মুখোমুখি হবে লখনউয়ের

SHARE:

আজ ইডেনে নাইটদের বড় ম্যাচে নাইটরা মুখোমুখি হবে লখনউয়ের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : শেষ চারটি ম্যাচে তিনটি জিতে প্লে-অফে যাওয়ার পথ তৈরি করে নীতিশ রানার দল। আজ ইডেন গার্ডেনে। লিগ পর্বের শেষ ম্যাচে আজ নীতিশরা মুখোমুখি হবে ক্রুণালদের। চিন্তার ভাঁজ নাইটদের। লখনউ সুপার জায়ান্টস ছন্দে আছে। চলতি আইপিএল-এ ধারাবাহিকতা রেখে খেলছে দলটি। অন্যদিকে আজ সঞ্জীব গোয়েঙ্কার দলটিকে সবুজ মেরুন জার্সিতে দেখবে ইডেন। সেই দিক থেকে, দর্শকদের বাড়তি আবেগী স্ফূরণ মিলতে পারে লখনউয়ের। তবে এই নাইটদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচ নিজেদের ঘরে না নিয়ে আসতে পারলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে নীতিশ রানা-এর নাইট বাহিনী।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন