Madan Mitra : মদনের প্রশ্নের মুখে SSKM-এর স্বাস্থ্য পরিষেবা

SHARE:

মদনের প্রশ্নের মুখে SSKM-এর স্বাস্থ্য পরিষেবা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল কংগ্রেস নেতা ও বিধায়ক মদন মিত্র-এর প্রশ্নের মুখে রাজ্যের অন্যতম বড় হাসপাতাল। কামারহাটির বিধায়ক সাধারণ মানুষের কাছে এসএসকেএম হাসপাতালকে বয়কট করার আহ্বান জানান বলে উল্লেখ। তাঁর অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত রুগী ছয়ঘন্টা অ্যাম্বুলেন্সে। ক্ষোভ প্রকাশ মদন মিত্র-এর। তাঁর বক্তৃতা, রাজ্যের স্বাস্থ্য সচিব, মন্ত্রীকে জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি! এই ঘটনার পরে দলেরই একাংশের মত, তাহলে কী দল এড়িয়ে চলছেন মদনকে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে। তারপরও কামারহাটির বিধায়কের এহেন মন্তব্য তৃণমূল কংগ্রেসের বিড়াম্বনার কারণ হতে পারে বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহল সূত্রে উল্লেখ। এই ঘটনায় মদন মিত্র মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেন। তেমনি যতদিন মুখ্যমন্ত্রী এই ঘটনায় হস্তক্ষেপ দাবি করছেন। তাঁর কথায়, “আমি সবাইকে বলতে চাই, এসএসকেএম-কে না বলুন। অন্য জায়গায় রোগীদের চিকিৎসার জন্য যত খরচ লাগবে আমি হাতের ঘড়ি, আংটি বিক্রি করে দেব। যদি অন্য হাসপাতালে যাওয়ার পথে রোগী মারা যান, তাহলে মেডিক্যাল অফিসারের নামে মামলা করুন। আমি মামলা লড়ার খরচ দেব। সঙ্গে মৃতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ।”

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন