Congress : শহীদ মিনারে জনসভা করার ব্যাপারে কংগ্রেসের আভ্যন্তরীণ প্রস্তুতি

SHARE:

শহীদ মিনারে জনসভা করার ব্যাপারে কংগ্রেসের আভ্যন্তরীণ প্রস্তুতি

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সাগরদীঘিতে বাম-কংগ্রেস জোটের জয়ের পরেই অনেকটাই উজ্জীবিত প্রদেশ কংগ্রেস শিবির। তারপরেই কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে কংগ্রেস। কর্ণাটকে জয়ের আঁচ এসে পড়ে রাজ্যেও। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করে কংগ্রেসের নেতা কর্মীরা। এবার কলকাতার শহীদ মিনার-এ জনসভা করার জন্য আভ্যন্তরীণ বৈঠক রাজ্য কংগ্রেসের সদর দফতরে কংগ্রেসের জেলা নেতৃত্বদের নিয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানান, “বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে পরাজিত করে কংগ্রেস কর্নাটক দখল করেছে।পশ্চিমবঙ্গে যে ভাবে জেলায় জেলায় তৃণমূল-বিজেপি থেকে মানুষ কংগ্রেসে যোগ দিচ্ছে তা দেখিয়ে দিচ্ছে আগামী দিনে এই রাজ্যে জনতা তৃণমূলকে পরাজিত করে কংগ্রেসকে বিকল্প হিসেবে দেখতে চাইছে।’

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন