বারাসাত মধ্যমগ্রামে বন্ধ উবের টোটো, ক্ষোভ মানুষের

SHARE:

বারাসাত মধ্যমগ্রামে বন্ধ উবের টোটো, ক্ষোভ মানুষের

সাশ্রয় নিউজ ★ বারাসাত : এলাকায় সাধারণ টোটো পরিষেবা সচল থাললেও মিলছে না উবের টোটো। বন্ধ অ্যাপ ভিত্তিক টোটো পরিষেবা। ভোগান্তি সামলাতে হচ্ছে মানুষজনকে। এমনই ক্ষোভ সাধারণ মানুষের। কেন ওই এলাকায় উবে টোটো বন্ধ তার সদুত্তর নেই ওই এলাকার মানুষের কাছে। তবে একাংশের উবেরের সঙ্গে সংযুক্ত টোটো চালকদের দাবী, “স্থানীয় নেতারা উবেরের হয়ে তাঁদের টোটো চালানো বন্ধ করে দিয়েছেন।” আরেক অংশের উবের টোটো চালকদের মত, “স্থানীয় টোটো চালকরা এই নিয়ে আপত্তি জানাচ্ছেন। কারণ স্থানীয় টোটো চালকদের তুলনায় উবের টোটোর ভাড়া অনেক কম এবং পরিষেবাও তুলনামূলকভাবে ভালো। সেই কারণে উবের টোটো চললে স্থানীয় টোটোদের রুজিরোজগারে সমস্যা হচ্ছে। সেই কারণেই উবের টোটো চালাতে দেওয়া হচ্ছে না।” তবে আদৌ কী কারণে বন্ধ উবের টোটো পরিষেবা তা স্পষ্ট নয় বলেই উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন