এগরার খাদিকুলের ঘটনার পর আইসিকে বদলি
সাশ্রয় নিউজ ★ এগরা : এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। প্রশ্নের মুখে পড়তে হয় প্রশাসনকেও। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবী করেন। খোদ মুখ্যমন্ত্রী এই ঘটনার আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইসি-কে শোকজ করে জিজ্ঞেস করতে হবে, কেন ওই ব্যক্তি জামিন পাওয়ার পর আবার একই কাজ করছেন।’ উল্লেখ্য, আজ শুক্রবার এগরার আইসি মৌসম চক্রবর্তীকে বদলি করা হয়। তাঁর জায়গায় দায়িত্ব নেন, স্বপন গোস্বামী। তিনি হুগলি পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার আইসি হিসেবে কর্তব্যরত ছিলেন। অন্যদিকে মৌসম চক্রবর্তীকে হুগলি গ্রামীণ থানার ইন্সপেক্টরের দায়িত্ব দিয়ে বদলি করা হয়। উল্লেখ্য এগরার ওই বাজি কারখানার মালিকের মৃত্যু হয় গতকাল। তিনি পালিয়ে গিয়ে কটকের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তিনি প্রয়াত হন বলে উল্লেখ।




