ছিনতাই হয়ে যাওয়া লরি উদ্ধার বীরভূমে
সাশ্রয় নিউজ ★ সিউড়ি : বীরভুমে উদ্ধার ছিনতাই হয়ে যাওয়া লরি। পুলিশ লোহা ভর্তি লরিটি আজ বীরভূমের কাঁকরতলা থানার হজরতপুর থেকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দূর্গাপুর থেকে ঝাড়খণ্ড হয়ে অসম যাচ্ছিল একটি লোহা ভর্তি লরি। ঝাড়খণ্ডের জঙ্গল সংলগ্ন স্থানে দুষ্কৃতিরা লরিটি ছিনতাই করে। আজ বীরভূমের হজরতপুর থেকে দুইজন ব্যক্তি সহ লরিটিকে আটক করা হয় ধৃতদের কথায় অসামঞ্জস্য থাকায় পুলিশ তাঁদের গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে উল্লেখ।



