Group D Rally : রাজপথে হ্যারিকেন মিছিল চাকরি প্রার্থীদের

SHARE:

রাজপথে হ্যারিকেন মিছিল চাকরি প্রার্থীদের

সাশ্রয় নিউজ★ কলকাতা : রাজপথে হ্যারিকেন মিছিল চাকরি প্রার্থীদের। অবিলম্বে চাকরির দাবিতে হাতে হ্যারিকেন নিয়ে কলকাতার রাজপথে গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা। কলকাতা হাইকোর্ট-এর অনুমতি পেয়েই মিছিল গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের। শহীদ মিনার চত্বরে মিছিল শুরু হয়ে মিছিল এগোবে। এক্সাইড মোড থেকে আশুতোষ কলেজের পাশ ঘেঁষে মিছিল পৌঁছবে কালীঘাট থানার কাছে। আদালতের নির্দেশে ৮০ শতাংশ রাস্তা ছেড়ে মিছিল। আন্দোলনকারীদের মন্তব্য, মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছেন তা মেনেই মিছিল রাজপথে। আমরা অবিলম্বে চাকরির দাবী জানাচ্ছি সরকারের কাছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন