Jamuria : বিজেপি কর্মীর দেহ উদ্ধার

SHARE:

বিজেপি কর্মীর দেহ উদ্ধার

সাশ্রয় নিউজ ★ জামুড়িয়া : বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে রাজনৈতিক তর্জা জামুড়িয়ায়। ঝোপের ভেতর থেকে উদ্ধার হয়, বিজেপি কর্মী অশোক চক্রবর্তী-এর ক্ষত-বিক্ষত দেহ। পুলিশ সূত্রে খবর, গ্রাম থেকে প্রায় দুই কিমি দূরে ওই মৃতদেহটি উদ্ধার হয়। ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে বলেন, “বিভ্রান্ত করছে। তদন্ত হোক।” ঘটনায় বিজেপি দোষীদের গ্রেফতার ওদৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment