উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মিছিল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মিছিল। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবী ২০১৬ সালে আপার প্রাইমারি ইন্টারভিউয়ে ডাক পাননি তাঁরা। আদালতের নির্দেশে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলকে সমর্থন জানান মিছিলকারীরা। ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল বলে উল্লেখ। কালো পোশাক পরে মিছিলে হাঁটতে দেখা যায় তাঁদের।
-ফাইল চিত্র




