Murder : হাঁসখালিতে খুন গৃহবধু

SHARE:

হাঁসখালিতে খুন গৃহবধু

সাশ্রয় নিউজ ★ নদীয়া : নদীয়া জেলার হাঁসখালিতে খুন গৃহবধু। গৃহবধুর নাম পিঙ্কি মণ্ডল (২৭)। অভিযুক্ত মৃতার স্বামী। হাঁসখালির গোবিন্দপুর কলোনীতে ঘটনার পরে উত্তেজনা সৃষ্টি হয় বলে উল্লেখ।য স্থানীয় সূত্রে খবর, মদের নেশা ছিল স্বামীর। মদ খেয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত স্বামী স্ত্রীর ভেতর। শুক্রবার রাতে মদ খেয়ে এসে লাগামহীন মারধর করেন স্বামী পূণ্য মণ্ডল। স্বামীর মারে অচৈতন্য হয়ে পড়েন পিঙ্কি। তাঁকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয় হয়। সেখান থেকে কৃষ্ণনগরে একটি বেসরকারি নার্সিংহোম-এ ভর্তি করেন পূণ্য। শনিবার ভোররাত নাগাদ পিঙ্কি মণ্ডল-এর মৃত্যু হয় বলে খবর। দ্রুত পিঙ্কির সৎকারে তৎপর হন অভিযুক্ত। ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। ভাঙচুর চালান অবিযুক্তের বাড়িতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment