ICSE – CISE : আইসিএসই দশম ও সিআইএসই দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা রবিবার

SHARE:

আইসিএসসি দশম ও সিআইএসই দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা রবিবার

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আইসিএসসি দশম ও সিআইএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আগামীকাল, রবিবার। এমনই জানানো হয় সিআইএসসিই বা কাউন্সিল ফর ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন-এর একটি বিজ্ঞপ্তিতে শনিবার প্রকাশিত ওই বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ছাত্রছাত্রী দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল জানতে পারবেন, সিআইএসসিই -এর ওয়েবসাইটে। সিআইএসসিই -এর কেরিয়ার্স পোর্টাল থেকেও রেজাল্ট জানা যাবে। স্কুলগুলিও ওই পোর্টাল থেকে রেজাল্ট জানতে পারবেন বলে বলে জানানো হয়। এবছর ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ আইসিএসসি-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়, ১৩ ফেব্রুয়ারি। পরীক্ষার চার মাসের ভেতর ফলাফল ঘোষণা করছে বোর্ড। 

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment