TET Scam : বিক্ষোভ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের

SHARE:

বিক্ষোভ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের

সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : প্রাথমিকের ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল এই নির্দেশের পরে কেঁপে ওঠে রাজ্য। উল্লেখ্য, গতকাল কলকাতা হাইকোর্ট ২০১৬ প্যানেলের ৩৬ হাজার শিক্ষকের বাতিলের চাকরি বাতিলের নির্দেশের প্রতিবাদে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের কাছে রাস্তায় বিক্ষোভ দেখান, প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। শিলিগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, বানারহাট প্রভৃতি জায়গা থেকে এসে শিক্ষক-শিক্ষিকারা বিক্ষোভ দেখান। বিক্ষোভে উপস্থিত এক শিক্ষকের কথায়, ‘‘যোগ্যতার পরীক্ষা যাঁরা দেননি, তাঁদের মতই গ্রহণযোগ্য হল। অথচ যাঁরা বলেছেন যে তাঁরা অ্যাপ্টিটিউড টেস্ট দিয়েছেন, তাঁদের মতামত গ্রহণযোগ্য হল না। এ কেমন রায়? শিলিগুড়ি শিক্ষা জেলা থেকে কাউকেই সেই বিচারকক্ষে উপস্থিত করানো হয়নি। অর্ডার কপিতেই অনেক অসঙ্গতি রয়েছে। পচা ইঁদুরের গন্ধ পেয়ে কি পুরো গুদামঘরে আগুন লাগানো যায়? আমরা পুনরায় কোর্টের দ্বারস্থ হব।’’ উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট-এর ওই রায়কে শাসক দল ছাড়া রাজ্যের বাম, কংগ্রেস ও বিজেপি স্বাগত জানায়। শুধু তাই নয়, হাইকোর্টের রায়ের পরে রাজ্য রাজনৈতিতে তৈরি হয়, রাজনৈতিক তর্জা।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন