Adhir Ranjan Chowdhury : কর্ণাটক জয়ের পরে লোকসভায় বিরোধী দল নেতা অধীর চৌধুরীর কী বললেন?

SHARE:

কর্ণাটক জয়ের পরে লোকসভায় বিরোধী দল নেতা অধীর চৌধুরীর কী বললেন?

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সারাদেশের মানুষ তাকিয়ে ছিলেন কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। ম্যাজিক ফিগার পেরিয়ে যেতেই কর্ণাটক সহ দেশের কংগ্রেস শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। রাহুল গান্ধী এই জয়কে ‘ভালবাসার জয় ও ঘৃণার পরাজয়’ বলে উল্লেখ করেন। লোকসভার বিরোধী দল নেতা অধীর চৌধুরী কর্ণাটক জয় প্রসঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলকে তীব্রভাবে আক্রমণ শানান। অধীর চৌধুরী বলেন,  ‘‘দিদি বলেছিলেন রাহুলকে দিয়ে কিছু হবে না। তৃণমূল এখন আঞ্চলিক দল, আমরা গ্রামীণ দল করে দেব। আগামী দিনে তৃণমূল উঠে যাবে। হয় কংগ্রেস নয় বিজেপি, মাঝে কিছু নেই।’’

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment