ফের বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসরের স্বর্ণমন্দির এলাকা
সাশ্রয় নিউজ ★ অমৃতসর : ফের বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসরের স্বর্ণমন্দির এলাকা। প্রথম বিস্ফোরণের ৩০ ঘন্টার মধ্যেই আবার বিস্ফোরণ ভোর ৬ টা নাগাদ। গত শনিবার মধ্যরাত নাগাদ ওই এলাকাতেই বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। সোমবার সকালবেলা বিস্ফোরণ সম্পর্কে পাঞ্জাবের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেস নেতা নভোজ্যোৎ সিং সিধু। আমআদমি পার্টির নেতা সিং কাংহার কংগ্রেস নেতার তোলা আশঙ্কা নস্যাৎ করে দেন, তাঁর কথায়, ‘ঘটনার পেছনে সন্ত্রাসবাদী যোগ নেই।’ উল্লেখ্য যে, স্বর্ণ মন্দির এলাকায় প্রথম যেখানে বিস্ফোরণ হয় ওখানেই রাস্তার অন্যপাশে দ্বিতীয় বিস্ফোরণটি আজ ঘটে। পুলিশ সূত্রে ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে বিস্ফোরণের তীব্রতায় একটি গাড়ির উইণ্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কোথাও কোনও বিস্ফোরক পদার্থ লুকিয়ে রাখা আছে কিনা তল্লাশী চালাচ্ছে তদন্তকারী পুলিশ আদিকারিকরা।




